আওয়ামী লীগকে কুলাঙ্গারের দল এবং শেখ হাসিনাকে কুলাঙ্গার দলের নেত্রী বলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে।

সোমবার সকালে ঢাকা সিএমএম আদালতে মামলাটি দায়ের করেছেন আওয়ামী লীগের অঙ্গসংগঠন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দীক।

বেলা ১১টা নাগাদ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. এরফান উল্লাহর আদালতে মামলাটির শুনানি হওয়ার কথা রয়েছে।

আওয়ামী লীগকে কুলাঙ্গারের দল এবং শেখ হাসিনাকে কুলাঙ্গার দলের নেত্রী বলায় পাঁচশ’ কোটি টাকার মানহানির অভিযোগে এ মামলাটি দায়ের করা হয়েছে। গত ২৪ আগস্ট লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটির একটি অনুষ্ঠানে তারেক রহমান এ মন্তব্য করেছিলেন বলে মানহানির মামলায় উল্লেখ করা হয়।

ঢাকা, ৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই