রাজধানীর কূটনীতিক পাড়া হিসেবে পরিচিত গুলশানে দুর্বৃত্তের গুলিতে নিহত ইতালির নাগরিক চেজারে তাভেল্লা হত্যার ঘটনা ১১ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

বুধবার দুপুরে ঢাকা মহানগর পূর্বের ডিসি মাহবুব আলমকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনের উপ-কমিশনার মুনতাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

উক্ত ঘটনায় এর আগে দুইটি তদন্ত কমিটি গঠন করা হয়। একটি কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের যুগ্ম-কমিশনার মনিরুল ইসলামকে। এছাড়া সিআইডির বিশেষ পুলিশ সুপার রেজাউল হায়দারের নেতৃত্বে গঠন করা হয়েছে পৃথক তদন্ত সহায়তা টিম।

কেএইচ