নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুনের ঘটনায় গ্রেপ্তারকৃত র্যাবের চাকুরীচ্যুত দুইজন কর্মকর্তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় । আদালতে রিমান্ড আবেদনের শুনানি শেষে ৫ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করে।
আজ দুপুরে নারায়ণগঞ্জের আদালত এ রিমাণ্ড মঞ্জুর করেন।
গ্রেফতারকৃত দু'জন হলেন, র্যাব-১১ এর সাবেক অধিনায়ক লে.কর্নেল তারেক সাঈদ মাহমুদ ও মেজর আরিফ হোসেন। তারেক সাঈদ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার জামাতা।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার ড. খন্দকার মুহিদ উদ্দীন ভোরে বলেন, চাকুরিচ্যুত নৌবাহিনী কর্মকর্তা লে. কমান্ডার এমএম রানাকে গ্রেফতার করা যায়নি। বাকী দু’জনকে গ্রেফতার করা হয়েছে।
গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটির কাউন্সিলর নজরুল ইসলামসহ সাতজন অপহৃত হন। তিন দিন পর তাদের লাশ শীতলক্ষা নদী থেকে উদ্ধার করা হয়। এই ঘটনার পর হাইকোর্ট একটি তদন্ত কমিটি গঠনের আদেশ দেয়। এরই মধ্যে তাদের গ্রেফতারের জন্য হাইকোর্ট অপর একটি আদেশ প্রদান করে। আদেশের পর সশস্ত্র বাহিনী এবং পুলিশের মধ্যে চিঠি চালাচালি চলে। বৃহস্পতিবার সশস্ত্র বহিনী স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানায়, তাদেরগ্রেফতারে কোন বাধা নাই।
প্রসঙ্গত গত ১১ মে নারায়ণগঞ্জের ৭ খুনের ঘটনায় তিন র্যাব কর্মকর্তাকে গ্রেফতারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আইজিপিকে নির্দেশ দেন হাইকোর্ট। দন্ড বিধি বা বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া না গেলে তাদের ৫৪ ধারায় গ্রেফতার
করতে বলেন আদালত। ৪ মে নজরুলের শ্বশুর শহীদুল ইসলাম ওরফে শহীদ চেয়ারম্যান সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, ৬ কোটি টাকার বিনিময়ে র্যাবের তিন কর্মকর্তা ওই সাতজনকে অপহরণ ও খুন করেছেন।
[b]ঢাকা, ১৭ মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]
অপরাধ
গ্রেফতারকৃত র্যাবের ২ কর্মকর্তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুনের ঘটনায় গ্রেফতারকৃত র্যাবের চাকুরীচ্যুত দুইজন কর্মকর্তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় । আদালতে রিমান্ড আবেদনের শুনানি শেষে ৫ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করে





