কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে ৯০০ বোতল ফেনসিডিল আটক হয়েছে।

উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চরপাড়া সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমান এ ফেনসিডিল আটক করা হয়।

৪৭ বিজিবির উপ-অধিনায়ক আ ন ম নজরুল ইসলাম জানান, মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে ৪৭ বিজিবি ব্যাটালিয়নের রামকৃষ্ণপুর বিওপির অধিনায়ক নায়েক সুবেদার আশরাফের নেতৃত্বে বিজিবির টহল দল চরপাড়া সীমান্তে অভিযান চালায়। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীচক্র ফেনসিডিল ফেলে পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে বিজিবি ৯০০ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করে। আটককৃত ফেন্সিডিল এর আনুমানিক মুল্য প্রায় ৪ লক্ষ টাকা।

মঙ্গলবার দুপুরে আটককৃত ফেন্সিডিল ধবসংসের জন্য ব্যাটালিয়ন সদরে জমা করা হয়েছে।

এমআইএস