২৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কায়বা ক্যাম্পের সদস্যরা রবিবার দুপুরে যশোরের শার্শা উপজেলাধীন সরণকাঠি এলাকায় অভিযান চালিয়ে ৭৩ লক্ষ টাকার মূল্যের ভারতীয় থান কাপড় ও শাড়ী আটক করেছে।

২৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আব্দুর রহিম জানান, সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে ১১ অক্টোবর দুপুরে কায়বা বিওপির একটি টহল দল যশোর জেলার শার্শা থানাধীন সরণকাঠি এলাকা হতে ভারতীয় উন্নত মানের থান কাপড় ৫২৬৫ মিটার ও শাড়ী ৩৫৩ পিস আটক করতে সক্ষম হয়। তবে কাউকে আটক করা যায়নি।

আব্দুর রহিম বলেন আটককৃত শাড়ীর আনুমানিক সিজার মূল্য ৭৩ লক্ষ ৮৩ হাজার টাকা। আটককৃত মালামাল  বেনাপোল কাস্টম হাউসে জমা দেয়া হয়েছে।

এমএ