টেকনাফে ইয়াবা পাচারকারীদের সঙ্গে বিজিবির বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে দুই বিজিবি সদস্যসহ তিন জন আহত হয়েছেন।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

সূত্র জানায়, মঙ্গলবার রাতে টেকনাফের মৌলভীপাড়া সংলগ্ন নাফ নদী এলাকায় ইয়াবা উদ্ধার করতে গেলে পাচারকারীদের সঙ্গে বিজিবি সদস্যদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে দুই বিজিবি সদস্যসহ নাজির হোসেন প্রকাশ গনু মিয়া নামে এক মাদক পাচারকারীকে আহত হন।

এ সময় ঘটনাস্থল থেকে প্রায় ১০ হাজার পিস ইয়াবা ও একটি এলজি বন্দুক উদ্ধার করা হয়।

আহত দুই বিজিবি সদস্য হলেন- ল্যান্স নায়েক রাজ্জাক ও সিপাহী মোবারক। আহত বিজিবি সদস্যদের টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে এবং আটক পাচারকারীকে প্রাথমিক চিকিৎসার পর কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজিবি ৪২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, এ সময় উভয় পক্ষে ছয়/সাত রাউন্ড গুলিবিনিময় হয়েছে।

ঢাকা, ২৩ জুলাই, টাইমনিউজবিডি.কম, এনএস