আমিরাতে স্থগিত হওয়া ভিসা প্রক্রিয়া চালু ও কর্মী নিতে ফের সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রতি আহ্বান জানিয়েছেন প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। বিশেষ করে ওয়ার্ল্ড এক্সপো-২০২০ সামনে রেখে যে কর্মযজ্ঞ হবে, এ উপলক্ষে বাংলাদেশি কর্মী নেওয়ার জন্য আহ্বান জানান মন্ত্রী।
আজ বুধবার বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের নতুন রাষ্ট্রদূত সাঈদ বিন হাজার আল শাহী প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে সৌজন্যসাক্ষাত করতে গেলে মন্ত্রী এ আহ্বান জানান।
খন্দকার মোশাররফ বলেন, কেবল বাংলাদেশ নয়, সাতটি দেশ থেকে এখন কর্মী নেওয়া বন্ধ করে দিয়েছে আরব আমিরাত। তবে ওয়ার্ল্ড এক্সপোকে সামনে রেখে আমরা কর্মী নিতে ফের আহ্বান জানিয়েছি। আমি বলেছি, আমাদের কারিগরি প্রশিক্ষণকেন্দ্রগুলোতে এখন দক্ষ লোক তৈরি হচ্ছে। সরকারিভাবে বিভিন্ন দেশে আমরা কম খরচে লোক পাঠাচ্ছি।’
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বলেন, কোন দেশের কত লোক দেশটিতে আছে তা নির্ণয় করতে স্থগিত ছিল জনশক্তি রফতানি। সেই স্থগিতাদেশ তুলে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। ভিসা যে বন্ধ আছে তা আমিরাতের রাষ্ট্রদূত স্বীকার করেননি। বরং তা আপাতত স্থগিত আছে বলেছেন। অন্যান্য ভিসায় প্রতিদিনই লোকজন যাচ্ছে। যেমন ইঞ্জিনিয়ার, ডাক্তার এবং প্রশিক্ষিত লোকজনের প্রয়োজনীয়তার কথা বলেছেন রাষ্ট্রদূত।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, মধ্যপ্রাচ্যে বাংলাদেশী শ্রমিকদের বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে, সেটা শিগগিরই বন্ধ করার উদ্যোগ নিচ্ছে সরকার। আর সেখানে এশিয়ানদের দ্বারা কোনো রকম অপরাধমূলক কাজ হলে বলা হয় এশিয়ানদের কেউ করেছে। কিন্তু বাংলাদেশীদের কেউ করে থাকলে বলা হয় বাংলাদেশীরা করেছে। এটা পরিকল্পিত অপপ্রচার বলে মন্তব্য করেন মন্ত্রী।
উল্লেখ্য, সৌদি আরবের পর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার সংযুক্ত আরব আমিরাত। দেশটিতে প্রায় ৯ লাখ বাংলাদেশী বিভিন্ন কাজে নিয়োজিত। কিন্তু ২০১২ সালের শেষ দিকে বাংলাদেশ থেকে জনশক্তি নেওয়া বন্ধ করে দেয় দেশটি।
সাক্ষাত্কালে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের নতুন সচিব খন্দকার শওকত হোসেন এবং জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক শামছুন্নাহার উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ১২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
ওয়ার্ল্ড এক্সপো উপলক্ষে আমিরাতে কর্মী নেয়ার আহ্বান মন্ত্রীর
আমিরাতে স্থগিত হওয়া ভিসা প্রক্রিয়া চালু ও কর্মী নিতে ফের সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রতি আহ্বান জানিয়েছেন প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। বিশেষ করে ওয়ার্ল্ড এক্সপো-২০২০ সামনে রেখে যে কর্মযজ্ঞ হবে, এ উপলক্ষে





