খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের আইপিও আবেদন আগামি ৪ মে থেকে শুরু হবে। চলবে ৮ মে পর্যন্ত। প্রবাসী বাংলাদেশি বিনিয়োগকারীরা ১৭ মে পর্যন্ত আবেদন পৌঁছানোর সময় পাবেন।
প্রতিষ্ঠানটি আইপিও’র মাধ্যমে বাজার থেকে ৪০ কোটি টাকা সংগ্রহ করবে। প্রিমিয়াম ছাড়া খুলনা প্রিন্টিংয়ের নির্দেশক মূল্য ১০ টাকা ধরা হয়েছে। কোম্পানির সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুসারে, এর শেয়ার প্রতি আয় (ইপিএস) ২ টাকা ৮২ পয়সা। আর শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ২৪ টাকা ২৬ পয়সা।
[b]ঢাকা, ৩১ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]