[b]ঢাকা: [/b]ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) ২০০৫ সালের পূর্বে ইস্যু করা সকল কারেন্সি নোট তুলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই পদক্ষেপের ফলে ভারতীয় রুপী মজুদকারী ও জালিয়াত চক্র ক্ষতিগ্রস্ত হবে বলে ধারণা করা হচ্ছে।
বুধবার আরবিআই তার ব্যাখ্যায় বলেছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ১ এপ্রিল থেকে জনসাধারণকে ব্যাংকসমূহে উপস্থিত হয়ে এসব নোট বদল করে নিতে বলা হয়েছে।
তবে ২০০৫ সালের পূর্বে ইস্যু করা নোটসমূহ বৈধ বলে প্রতিপন্ন হবে। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া জানায়, জনসাধারণ সহজেই প্রত্যাহারযোগ্য এসব নোট চিহ্নিত করতে পারবে। কারণ ২০০৫ সালের পূর্বে ইস্যু করা নোটসমূহের উল্টা পিঠে মুদ্রণের বছর উল্লেখ নেই।
অবশ্য, ১ জুলাই থেকে ১০টির বেশি পাঁচ শ’ ও এক হাজার রুপীর নোট বদলাতে চাইবেন তাঁদের ব্যাংক হিসাব না থাকলে সেক্ষেত্রে বাসস্থানের প্রমাণপত্র ও পরিচয়পত্র দেখাতে হবে। আরবিআইর এই পদক্ষেপে কালো টাকা চিহ্নিত করা সম্ভব হবে বলে ব্যাংকাররা জানিয়েছেন।
২০০৫ সালের পর ইস্যু করা নোটসমূহে সিকিউরিটি ফিচারযুক্ত করা এই কাগজী মুদ্রা জাল করা কঠিন। সূত্র : দ্য হিন্দু
[b]টাইমনিউজবিডি/এসএমআর[/b]