সিলেটের মদন মোহন কলেজ ছাত্রলীগের তিন কর্মীকে পিটিয়েছে জেলা ছাত্রলীগ। প্রতিপক্ষ গ্রুপের কর্মীদের পেটালো কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপুর সমর্থকরা।
সোমবার দুপুরে নগরীর টিলাগড় এমসি কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- মদন মোহন কলেজ ছাত্রলীগ কর্মী এমাদ, রুমেন ও রোকন।
জানা যায়, পহেলা বৈশাখে মদন মোহন কলেজ ছাত্রলীগ কর্মী এমাদ, রুমেন ও রোকনসহ কয়েকজন এমসি কলেজ ক্যাম্পাসে ঘুরতে যায়। এ সময় তারা নিপু গ্রুপের ছাত্রলীগ কর্মীদের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে। এর জের ধরে দুপুরে এইচএসসি পরীক্ষা শেষে বের হওয়ার পর নিপু গ্রুপের কর্মী বিজয়, ইশতিয়াক ও নূরুলের নেতৃত্বে তাদের ওপর হামলা চালিয়ে আহত করে।
[b]ঢাকা, ২১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]
শিক্ষা
ছাত্রলীগকে পেটালো ছাত্রলীগ
সিলেটের মদন মোহন কলেজ ছাত্রলীগের তিন কর্মীকে পিটিয়েছে জেলা ছাত্রলীগ। প্রতিপক্ষ গ্রুপের কর্মীদের পেটালো কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপুর সমর্থকরা। সোমবার দুপুরে নগরীর টিলাগড় এমসি কলেজ এলাকায় এ





