ফিলিস্তিনে নিরীহ নিরাপরাধ মানুষের ওপর নির্বিচারে হত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তারা বলেছেন, গাঁজা উপত্যকায় মুসলমানদের চির শত্রু ইহুদীরা যেভাবে নারকীয় হত্যাযজ্ঞ চালাচ্ছে এতে বিশ্ব মানবতা চিরতরে ভূলুণ্ঠিত হচ্ছে। বিশ্ব বিবেক আজ কোথায়। তারা অসহায় মানুষের কাছে প্রশ্নবিদ্ধ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা আরও বলেন, ইসরায়েইলী হামলার জন্য বৃটিশ এবং যুক্তরাষ্ট্র দায়ী। কারণ তাদের মদদে ইসরাইল রাষ্ট্রের গোড়াপত্তন হয়েছিল।আজ আমরা এখানে দাঁড়িয়ে প্রতিবাদ জানাচ্ছি। অথচ ফিলিস্তিনের জনগণ বোমার আঘাতে ছিন্নভিন্নহয়ে যাচ্ছে।

তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তখনই রাস্তায় নেমে আসে যখন বিশ্ব মানবতা চরমভাবে ব্যাহত হয় এবং বিবেকের ওপর আঘাত আসে। ফিলিস্তিনে ইহুদীরা যেভাবে মানুষকে হত্যা করছে এতে বিশ্বময় মানবাধিকার বিপর্যস্ত হচ্ছে। আর এটি দেখে জাতিসংঘ নীরব দর্শকের ভূমিকা পালন করছে।

ঢাবি শিক্ষক সমিতির সহ-সভাপতি ও মৃত্তিকা, পানি ও গবেষণা বিভাগের শিক্ষক প্রফেসর ড. আক্তার হোসেন খানের পরিচালনায় ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষকদের ব্যানারেঅনুষ্ঠিতমানববন্ধনে বক্তব্য রাখেন ঢাবির সাবেক প্রো-ভিসি প্রফেসর ইউসুফ হায়দার, পালি এ্যান্ড বুদ্ধিষ্ট বিভাগের শিক্ষক প্রফেসর সুকোমল বড়ুয়া, ইসলামের ইতিহাসের শিক্ষক ওমর ফারুকপ্রমুখ।

ঢাকা, ১৭ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এআর