রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা রুস্তম হত্যা মামলায় রাবি শাখা  ছাত্রশিবিরের দুই নেতাকে আটক করেছে নগরীর মতিহার থানার গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটককৃতরা হলেন রাবি শাখা শিবিরের অর্থ-সম্পাদক ছানাউল্লাহ জ্যাকি এবং সমর্থক খুরশেদ আলম খুশি।
রুস্তম হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে বিনোদপুরের ডাসমারি এলাকার থেকে রোববার রাত ২টার দিকে এ দু'জনকে আটক করা হয়।
রোববার সকালে তাদেরকে হত্যা মামলায় আটক দেখিয়ে আদালতে তোলা হয়।
মতিহার থানার তদন্ত ওসি সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিবিরের দু'জনকে রুস্তম হত্যা মামলায় জড়িত সন্দেহে আটক করা হয়েছে। আদালতে তাদের বিরুদ্ধে রিমান্ড চাওয়া হয়েছে।
তবে সুষ্টু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেয়া বলে উল্লেখ করেন তিনি।
[b]রাজশাহী, ৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]