সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইসফাকুল হোসেন বাদী হয়ে শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে জালালাবাদ থানায় এ মামলা করেন। জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বিকাল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি মামলা করেছেন। মামলায় অজ্ঞাতপরিচয় ২৫০ জনকে আসামি করা হয়েছে।’
গত বৃহস্পতিবার ছাত্রলীগের সংঘর্ষে এক বহিরাগত ছাত্রলীগ কর্মী নিহত হয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ আহত হয় আরও অনেকে। পরে ওই দিনই সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টাকালের জন্য বন্ধ ঘোষণা করে প্রশাসন।
জেআই





