নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছনার ঘটনায় সেলিম ওসমানকে গ্রেপ্তার ও সংসদ থেকে বহিষ্কারের দাবি জানিয়েছে মাদকবিরোধী জোট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।
শনিবার সকাল ১১ টায় জহির রায়হান মিলনায়তনের প্রধান ফটকে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে সংগঠনের সভাপতি সনজিৎ সরকার উজ্জ্বলের সভাপতিত্বে বক্তব্য রাখের মাদকবিরোধী জোট জাবি শাখার সাধারণ সম্পাদক আসিফ ইকবাল , সহ-সভাপতি শাফিন , যুগ্ম-সম্পাদক শেখ জোবায়ের হোসেন ও দেলোয়ার হোসেন প্রমুখ। বক্তারা বলেন, শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে কান ধরে ওঠবস করানোর ঘটনায় আমরা লজ্জিত। শিক্ষককে লাঞ্ছিত করার জন্য সেলিম ওসমানকে গ্রেপ্তার ও সংসদ থেকে তাঁকে অভিসংশন করতে হবে। সংসদ সদস্য হিসেবে থাকার নৈতিক অধিকার তিনি হারিয়েছেন ।
সংসদ থেকে সেলিম ওসমানকে অভিশংসন করার প্রক্রিয়া শুরু করার জন্য স্পিকার এবং জাতীয় পার্টি থেকে বহিষ্কারের আহ্বান জানান মাদকবিরোধী জোটের নেতাকর্মীরা ।সবশেষে শিক্ষক শ্যামল কান্তি ভক্তের লাঞ্ছনার প্রতিবাদে কান ধরে প্রতিবাদ জানান মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত সবাই।
এআই





