ঢাকা শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে আজ বুধবার। এতে নতুন করে ১৯৯ জন জিপিএ-৫ পেয়েছে।
এ নিয়ে ঢাকা শিক্ষা বোর্ডে মোট জিপিএ-৫ পাওয়ার সংখ্যা দাঁড়াল ৪১ হাজার ৩২। প্রথমে এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছিল ৪০ হাজার ৮৩৩ জন।
ঢাকা শিক্ষা বোর্ডের জ্যেষ্ঠ সিস্টেম অ্যানালিস্ট মনজুরুল কবীর প্রথম আলোকে বলেন, মোট ৪৩ হাজার ৫৮০ জন প্রার্থী ১ লাখ ১৫ হাজার ৯১৮টি পত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিল।
এর মধ্যে অনুত্তীর্ণ থেকে উত্তীর্ণ হয়েছে ২০৫ জন। আর নতুন করে জিপিএ-৫ পেয়েছে ১৯৯ জন। এ ছাড়া ফল পরিবর্তন হয়েছে ১ হাজার ২৫৮ জনের।
গত ১১ মে এসএসসি ও সমমানের ফল প্রকাশ করা হয়েছিল। এরপর পুনর্নিরীক্ষণের আবেদন নেওয়া হয়।
এমআইএস





