রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলমান অস্থিরতায় ক্যাম্পাসে বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া জুরুরিভাবে এক সিন্ডিকেট বৈঠক আহ্বান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার সন্ধ্যা ৭টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় জনসংযোগ কর্মকর্তা প্রফেসর ড. সাদেকুল ইসলাম মাতিন বৈঠকের বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈঠকে আজকের সংঘর্ষের ঘটনা নিয়ে আলোচনা হবে। এছাড়া আবাসিক হলগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণাও আসতে পারে।
এদিকে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে র্যাওব ও বিজিবি মোতায়েন করা হয়েছে। ২০০৮ সালের পর এই প্রথম ক্যাম্পাসে র্যা ব ও বিজিবি মোতায়েন করা হলো।
রাবির উপ-উপাচার্য চৌধুরী সরোয়ার জাহান সজল জানান,শিক্ষার্থীদের কোনোভাবেই দমানো যাচ্ছে না। তাই বিজিবি মোতায়েন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিভিন্ন দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর কয়েক দফা হামলা চালিয়েছে পুলিশ ও ছাত্রলীগ। এতে সাংবাদিকসহ আহত হয়েছে কমপক্ষে দুই শতাধিক শিক্ষার্থী। গুলিবিদ্ধ হয়েছে ৪০ জন।
[b]ঢাকা, ফেব্রুয়ারি ২ ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]
শিক্ষা
রাবিতে বিজিবি মোতায়েন, সন্ধ্যায় সিন্ডিকেট বৈঠক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলমান অস্থিরতায় ক্যাম্পাসে বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া জুরুরিভাবে এক সিন্ডিকেট বৈঠক আহ্বান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার সন্ধ্যা ৭টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।