কুমিল্লায় দাখিল পরীক্ষাকেন্দ্র থেকে মো. ইছহাক মিয়া (৪৫) নামের এক ভুয়া পরিদর্শককে আটক করে ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এক ছাত্রকে নকলে সহযোগিতা করার সময় তাকে আটক হয়েছে।
রোববার মদিনাতুল দারুল উলুম দাখিল মাদ্রাসাকেন্দ্র থেকে তাকে আটক করা হয়। তিনি জেলার মেঘনা উপজেলা ব্রাহ্মণচর নয়াচর মাদ্রাসার শিক্ষক বলে জানা গেছে।
দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মদ সাইদুর রহমান জানান,শিক্ষক মো. ইছহাক মিয়া পরীক্ষাকেন্দ্রে এক ছাত্রকে নকলে সহযোগিতা করার সময় তাকে আটক করা হয়। এ সময় শিক্ষক ইছহাক মিয়া কেন্দ্র পরিদর্শক হিসেবে নিজেকে পরিচয় দেন।
খোঁজ নিয়ে জানা যায়,তিনি ভুয়া পরিদর্শক। এ অভিযোগে তাকে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে বলেও জানান তিনি।
[b]ঢাকা, ৯ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]