ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) জীববিজ্ঞান অনুষদভুক্ত গার্হস্থ্য অর্থনীতি কলেজের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর পাসের হার ৯১ দশমিক ৭০।
মঙ্গলবার বেলা ১১টার দিকে ফল প্রকাশ করা হয়।
এবছর পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা ছিল আট হাজার ২৫৪ জন। অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ছয় হাজার ৫২০জন। পরীক্ষায় অনুপস্থিত ছিল এক হাজার ৭৩৪ জন শিক্ষার্থী।
বিজ্ঞান বিভাগ থেকে পাস করে তিন হাজার ৭২ জন। পাসের হার ৯৬ দশমিক ৪৮। মানবিক বিভাগে পাস করে এক হাজার ৩৩৫ জন। পাসের হার ৯১ দশমিক ৩১। ব্যবসায় শিক্ষায় পাস করে এক হাজার ৫৫২ জন শিক্ষার্থী। পাসের হার ৯১ দশমিক ১৬। গার্হস্থ্য অর্থনীতিতে পাস করে ২১ জন শিক্ষার্থী। পাসের হার ৯১ দশমিক ৭০।
ফলাফল http://admission.eis.du.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত গার্হস্থ্য অর্থনীতি কলেজগুলোর ২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা গত ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হয়।
এএইচ





