কোটা সংস্কারের দাবিতে রাজধানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেছেন। রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ড্যাফোডিল ইউনিভার্সিটি, ও ফার্মগেটের এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করছেন।

আজ বুধবার সকাল সাড়ে নয়টা থেকে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তাঁরা।

রাজধানীর পান্থপথ, তেজগাঁও, ফার্মগেট, মিরপুর রোড অবরোধ করেছেন তাঁরা।

উল্লখ্য: মঙ্গলবার দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে অংশ নেওয়া এক ছাত্রীকে নির্যাতন করেছেন ওই হলের ছাত্রলীগ সভাপতি ইফফাত জাহান। এমন অভিযোগ করেছেন হলের সাধারণ ছাত্রীরা।

এএস