জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ক্যাটাগরিতে সিন্ডিকেট সদস্য, অর্থ কমিটি ও শিক্ষা পর্ষদে শিক্ষক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সবকটি পদেই আ’লীগ সমর্থীত প্রার্থীরা নিরুঙ্কুশজয় লাভ করেছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে রোববার সকাল সাড়ে ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সন্ধা ছয়টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নির্বাচন কমিশনার রেজিষ্ট্রার আবু বকর সিদ্দিক এ ফলাফল ঘোষণা করেন।সিন্ডিকেট নির্বাচনে আওয়ামীপন্থী শিক্ষকরা ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’ প্যানেল থেকে প্রতিদ্বন্ধসঢ়;দ্বীতা করছেন।

অপরদিকে বিএনপির একাংশ, বামপন্থি ও আওয়ামীপন্থী শিক্ষকদের একটি অংশ ‘সম্মিলিত শিক্ষক সমাজ’ প্যানেল থেকে প্রতিদ্বন্ধসঢ়;দ্বীতা করছেন। এছাড়া নির্বাচনে সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক ক্যাটাগরিতে দুইজন শিক্ষক স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধসঢ়;দ্বীতা করেছেন। নির্বাচনে সিন্ডিকেট ছয়টি সদস্যের ডীন ক্যাটাগরিতে হিসেবে সমাজ বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক মো: আমির হোসেন পেয়েছেন ২৮৫ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দী কলা ও মানবিক অনুষদের ডীন অধ্যাপক মো. মোজাম্মেল হক পেয়েছেন ২০০ ভোট।

প্রভেষ্ট ক্যাটাগরিতে ফজিলাতুন্নেসা হলের প্রভোস্ট অধ্যাপক মো: শাহেদুর রশিদ পেয়েছেন ২৬১ ভোট, তার নিকপতম প্রতিদ্বন্দী বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক শামীমা সুলতানা পেয়েছেন ২৪৯ ভোট।অধ্যাপক ক্যাটাগরিতে গণিত বিভাগের অধ্যাপক মো: লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ পেয়েছেন ২৪৯ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দী পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এ. এ. মামুন পেয়েছেন ২৪২ ভোট।

সহযোগী অধ্যাপক ক্যাটাগরিতে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাজমুল হাসান তালুকদার পেয়েছেন ২৪০ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দী পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এ কে এম রাশেদুল আলম পেয়েছেন ১৪৮ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মোহম্মদ গোলাম রব্বানী পেয়েছেন ৯৬ ভোট। সহকারী অধ্যাপক ক্যাটাগরিতে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের মোসা: ফাহিমা আহমেদ এ্যানি পেয়েছেন ১৮১ ভোট নিকটতম প্রতিদ্বন্দী আন্তর্জার্তিক সম্পর্ক বিভঅগের সহকারী অধ্যাপক মুহাম্মদ মাইনুল হাসনাত পেয়েছেন ১৬৩ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক মো. ফখরুল ইসলাম পেয়েছেন ১৩৩ ভোট।

প্রভাষক ক্যাটাগরিতে মাইক্রোবায়োলজি বিভাগের প্রভাষক সৈয়দা মরিয়ম লিজা পেয়েছেন ২৮৫ ভোট তার নিকটতম প্রতিদ্বদন্দী গণিত বিভাগের প্রভাষক মো. আল-আমিন খান পেয়েছেন ২০১ ভোট।শিক্ষা পর্ষদে শিক্ষক প্রতিনিধি হিসেবে জয় লাভ করেছেন সহযোগী অধ্যাপক ক্যাটাগরিতে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ মোহাম্মদ সোহায়েল ১৬১ ভোট, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ ওসমান গণি ২৯৯ ভোট, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ লুৎফর রহমান ২৭৪ ভোট।

সহকারী অধ্যাপক ও প্রভাষক ক্যাটাগরিতে ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির সহকারী অধ্যাপক মো. ওয়াহিদুজ্জামান ২৮৭ ভোট, প্রভাষক ক্যাটাগরিতে সরকার ও রাজনীতি বিভাগের প্রভাষক মোহাম্মদ তারিকুল ইসলাম ৩০৬ ভোট এবং ও ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক মো: ইউসুফ হারুন ২৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অর্থ কমিটিতে শিক্ষক প্রতিনিধি হিসেবে ২৬২ ভোট পেয়ে জয় লাভ করেছেন পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ফরিদ আহমদ।

এআই