কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিস্থিতি আগামী ৫ দিনের মধ্যে স্বাভাবিক না হলে আমরণ অনশনের হুমকি দিয়েছে বিশ্ববিদ্যালয়টির সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে ইবি চালু ও হরতাল অবরোধে পরিবহন আওতামুক্ত রাখার দাবিতে আয়োজিত এক মানববন্ধনে এ আলটিমেটাম দেয় তারা।

এর আগে সকাল ১০ টার দিকে দিকে শহরের চুয়াডাঙ্গা বাসস্টান্ড থেকে একটি মৌন মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পোস্ট অফিস মোড়ে এসে মানববন্ধনে মিলিত হয়।

মানব বন্ধনে বক্তব্য দেন, শিক্ষার্থী বিপ্লব সরকার, অসীম বিশ্বাস, তনা রায়, ইসমত আফরিন প্রমুখ।

বক্তারা বলেন, আগামী ৫ দিনের মধ্যে ইসলাম বিশ্ববিদ্যালয় সার্বিক পরিস্থিতি স্বাভাবিক করতে হবে। এই সময়ের মধে পরিস্থিতি স্বাভাবিক না হলে আমরা আমরণ অনশন যাব।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা ইবির উপাচার্য ও ঝিনাইদহ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে।

কেএইচ