‘গবেষণা হচ্ছে আপাত দৃষ্টিতে যা দেখা যায়, সে সম্পর্কে তত্ত্ব-উপাত্ত সংগ্রহ করে তার সত্যাসত্য নির্ণয় করা। গবেষণার পূর্ব ভাবনার প্রয়োজন রয়েছে এবং ভাবনাকে মনে রেখেই গবেষণা শুরু করতে হয়।’

আজ শনিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)'র ইতিহাস বিভাগ এম.ফিল/পিএইচ.ডি গবেষণা কর্মশালার আয়োজন করে। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সাবেক সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. সিরাজুল ইসলাম এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম তিনি এ ধরনের কর্মশালার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরো বলেন, ‘উৎকর্ষ মানের গবেষণার মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের পরিচিতি ও সুনাম বৃদ্ধি পায়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উৎকর্ষ মানের গবেষণায় প্রণোদনা দিতে ইচ্ছুক।’

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. নুরুল ইসলাম মঞ্জুর। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. এ টি এম আতিকুর রহমান।

কর্মশালায় বিভিন্ন বিষয়ে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাহ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোজাহিদুল ইসলাম ও অধ্যাপক এ টি এম আতিকুর রহমান,নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জহির উদ্দিন আহমেদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মাহবুবুর রহমান।গবেষণা ও অভিসন্দর্ভ রচনায় ব্যক্তিগত অভিজ্ঞতা বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইফতেষার ইশবাল তাঁদের বক্তব্য উপস্থাপন করেন।

এমকে