শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের সিট বরাদ্দকে কেন্দ্র করে বুধবার মধ্যরাতে এ সংঘর্ষ ঘটে।
প্রত্যক্ষদর্শী জানায়, বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের সহকারী প্রভোস্ট শরমিন চৌধুরী তার নিজ এলাকার ১৩ জন শিক্ষার্থীকে গণরুম থেকে চার সিট বিশিষ্ট কক্ষে দেওয়ার জন্য মনোনিত করলে অন্য শিক্ষার্থীরা প্রতিবাদ জানায়।
এতে তিনি শিক্ষার্থীদের অপমান করে বের করে দেন। এ ঘটনাকে কেন্দ্র করে রাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে জড়ো হয়ে সহকারী হল প্রভোস্ট শরমিন চৌধুরীর পদত্যাগ দাবি করে।
জেএ





