রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তির আবেদন প্রক্রিয়া মঙ্গলবার রাত ১২টায় শেষ হচ্ছে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৪ নভেম্বর শুক্রবার।
বিশ্ববিদ্যালয়ের ৩টি অনুষদে মোট আসন সংখ্যা ৫০০। এর মধ্যে কৃষি অনুষদে ৩৫০, এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদে ৭৫ এবং এনিম্যাল সায়েন্স ও ভেটেরিনারি মেডিসিন অনুষদে রয়েছে ৭৫টি করে আসন।
ভর্তির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.sau.edu.bd) বিস্তারিত তথ্য জানা যাবে।
ঢাকা, ৩০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





