মঙ্গল শোভাযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলার শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। হামলাকারীরা সূর্যসেন হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরেফিন সিদ্দিক সুজন গ্রুপের কর্মী বলে জানা গেছে। এতে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। রোববার সন্ধ্যা সোয়া ৭টায় এ হামলা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান,পহেলা বৈশাখ উপলক্ষে চারুকলার শিক্ষার্থীরা নববর্ষ উদযাপনের জন্য মঙ্গল শোভাযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছিলো। শোভাযাত্রায় প্রদশর্নের জন্য বানানো থিমগুলো নিরাপদে রাখার জন্য চারুকলার শিক্ষার্থীরা সড়কের একপাশে রশি দিয়ে বেরিকেড দেয়।
ছাত্রলীগের কয়েকজন কর্মী সেখানে প্রবেশ করলে চারুকলার শিক্ষার্থীরা বাধা দেয়। এতে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছাত্রলীগের কর্মীরা চারুকলার শিক্ষার্থীদের ওপর হামলা করে। এ ঘটনায় শিপন (২২) নামে চারুকলার মাস্টার্স প্রথম বর্ষের এক শিক্ষার্থী আহত হন।
[b]ঢাকা, ১৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ
[/b]
শিক্ষা
এবার চারুকলা শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা
মঙ্গল শোভাযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলার শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। হামলাকারীরা সূর্যসেন হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরেফিন সিদ্দিক সুজন গ্রুপের কর্মী বলে জানা গেছে





