জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলামের আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে ভিসি মীজানুর রহমানের কাছে প্রতিবাদলিপি ও স্মারকলিপি দিয়েছেন ওই বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
সোমবার দুপুরে ভিসির কাছে এ প্রতিবাদলিপি ও স্মারকলিপি হস্তান্তর করা হয়।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. হেলেনা ফেরদৌসী সাংবাদিকদের জানান, তথ্য প্রমাণ ছাড়া একজন শিক্ষকের বিরুদ্ধে একটি পক্ষ আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে ভিসিকে প্রতিবাদলিপি দিয়েছেন বিভাগের শিক্ষকরা।
মঙ্গলবার ছাত্রলীগের হামলা ও আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে জবি ক্যাম্পাসে মানববন্ধনের ডাক দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা।
ছাত্রলীগের হামলার বিচার ও জীবনের নিরাপত্তা চেয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অশোক কুমার সাহার কাছে লিখিত অভিযোগ করেছেন একই বিভাগের শিক্ষার্থী ও দৈনিক অর্থনীতি প্রতিদিনের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক হাসান ইমাম।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অশোক কুমার সাহা বলেন, হাসান ইমামের লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
[b]ঢাকা, ৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এসআর[/b]