এক বছর হলো ভালোবেসে সংসার পেতেছেন ছোটপর্দার আলোচিত দুই অভিনয়শিল্পী নিলয়ও শখ। এরই মধ্যে দু’জনের সম্পর্কে ফাটল ধরেছে। তাদের সংসারে এখন চলছে অশান্তির আগুন। তাই সংসারে শান্তি কামনায় ওমরা হজ পালনে গেছেন তারা।
নিলয় তার বাবা আওলাদ হোসেন,মা এবং শখকে নিয়ে গত ৩১ ডিসেম্বর সকালের ফ্লাইটে ওমরা হজ পালনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। সেখানে তারা নিরাপদে পৌঁছেছেন এবং সুস্থ আছেন। ‘হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন। তাদের সঙ্গে রয়েছেন নিলয়ের বাবা-মা। বর্তমানে নিলয়-শখ মদিনার কাছাকাছি রয়েছেন।
বিশ্বস্ত একটি সূত্র জানায়, বিয়ের আগে নিলয়ের পরিবারের কাছ থেকে শখ যেমনটা সমর্থন আশা করেছিলেন এখন তেমনটা পাচ্ছেন না। সে কারণে শখ কিছুটা মর্মাহত। যদিও তিনি নিয়মিত অভিনয় করে যাচ্ছেন। কিন্তু নিলয়ের মায়ের সঙ্গে কোনো কিছুতে মিলছে না শখের।
তিনি আরো বলেন,‘চলতি মাসের ১০-১১ তারিখ তাদের ফেরার কথা রয়েছে। সবাই নিলয়-শখ এবং তাদের পরিবারের জন্য দোয়া করবেন।
মাহমুদ





