ঋষি কাপুর ও রণবীর দুজনেই নিজ নামেই নিজের পরিচয় এ পরিচিত। নিজেদের স্বগরিমায় উজ্জল তারা । সম্পর্কে পিতা-পুত্র । তবে তাদের সম্পর্ক কেমন এ নিয়ে ঋষি কাপুর তার আত্মজীবনী ‘খুল্লাম খুল্লা: ঋষি কাপুর আনসেন্সরড এ তা খোলা মেলা প্রকাশ করেছে।

ঋষি কাপুর তার আত্মজীবনী প্রকাশ অনুষ্ঠানে গিয়ে রাজ কাপুরের জীবন ছাড়াও কাপুর পরিবারে বংশানুক্রমে চলে আসা বাবা-ছেলের সম্পর্কের মধ্যে যে জটিলতা রয়েছে সেদিকেও আলোকপাত করেছেন।

 

তিনি জানিয়েছেন, তার সঙ্গে রাজ কাপুরের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ নয়, ভীষণই ফর্মাল ছিল। আর নিজের সন্তান রণবীরের প্রতিপালনের ক্ষেত্রেও একইধারা বজায় রেখেছিলেন তিনি। হয়তো সেইজন্যে তার সঙ্গে রণবীরের দূরত্ব তৈরি হয়েছে। তারা একে অপরের সঙ্গে আত্মার যোগও অনুভব করেন।

বাবার আত্মজীবনীতে রণবীরও এক টুকরো মতামত দিয়েছেন। সেখানে বাবা-ছেলে দুজনেই সহমত মা নীতু সিংহের বেশি ঘনিষ্ঠ ছিলেন ছেলে রণবীর। তবে রণবীর তার এক টুকরো লেখাতে একথাও লিখেছেন হয়তো কোনওদিন সেই দূরত্ব ঘুচে গিয়ে তিনি তার বাবার কাছাকাছি চলে আসবেন, বন্ধু হয়ে যাবেন।

আক্ষেপ প্রকাশ করে রণবীর লিখেন, তিনি এমন দিনের অপেক্ষা করেন, যেদিন তিনি বাবা ঋষিকে ফোন করে জিজ্ঞেস করতে পারবেন বাবা তুমি কী করছ, কেমন আছ? কিন্তু দুর্ভাগ্যবশত তাদের দুজনের মধ্যে সেই সম্পর্ক নেই।

তবে রণবীর জানিয়েছেন তিনি বিয়ের পর, সন্তান হওয়ার পর এই পরম্পরা পরিবর্তন করতে আগ্রহী। নিজের হবু সন্তানদের সঙ্গে বন্ধুর মতো মিশতে চাই, অনেক বেশি সময় কাটাতে চাই, জানিয়েছেন রণবীর।

সূত্র : এবিপি আনন্দ 

নাজিব