বলিউড কিং এর নতুন ছবি 'রইস'। এতে বাদশাহ কে পাওয়া যাবে পুরো দস্তুর একজন অ্যাকশন হিরোর ভূমিকায়। শাহরুখ ভক্তরা 'রইস' এর ট্রেলার থেকে সেই আঁচ পেয়েছেন।

রোমান্স মাস্টার বললেও ভুল হবে না তাকে। কেননা তার অধিকাংশ সিনেমাইতো রোমান্স নির্ভর। কিন্তু রোমান্স ছেড়ে অনেকদিন পর অ্যাকশন দৃশ্য নিয়ে হাজির হচ্ছেন। তিনি শাহরুখ খান।

শাহরুখ খান অবশ্য এবারই প্রথম অ্যাকশন সিনেমায় অভিনয় করছেন তা কিন্তু নয়। এর আগেও ‘আনজাম’ আর ‘ডর’ ছবিতে অ্যাকশন দৃশ্যে অভিনয় করে তাক লাগিয়েছেন। এছাড়া 'চেন্নাই এক্সপ্রেস' সিনেমাতেও শাহরুখকে মারপিটের দৃশ্যে দেখা গেছে।

সিনেমায় প্রায় পাঁচটিরও বেশি ছোট বড় অ্যাকশন দৃশ্যে অভিনয় করেছেন শাহরুখ।  তবে 'রইস' সিনেমা আগের অ্যাকশন দৃশ্যগুলোকে ছাপিয়ে যাবে।

রাহুল ঢোলাকিয়া পরিচালিত ‘রইস’ সিনেমায় শাহরুখ ছাড়াও রয়েছেন পাকিস্তানের মাহিরা খান ও নওয়াজ উদ্দিন সিদ্দিক। আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাবে আলোচিত এই সিনেমা।

নাজিব