আলোচিত-জনপ্রিয় চিত্রনায়িকা আঁচল আসছে কোরবানী ঈদের পরেই ব্যাংকক যাচ্ছেন। না বেড়ানোর উদ্দেশ্যে না আঁচল ব্যাংকক যাচ্ছেন তার অভিনীত ''মেন্টাল'' ছবিটির শুটিং এর জন্য। 

জানা গেছে আসছে কোরবানী ঈদের পরেই ছবিটির গানের শুটিং এর জন্য আঁচল সহ ছবির নায়ক শাকিব খান ও আরেক নায়িকা জনপ্রিয় অভিনেত্রী তিশা ১০ দিনের জন্য ব্যাংকক যাচ্ছেন। সেখানে তারা ছবিটির গানের শুটিং এ অংশগ্রহণ করবেন।
এ প্রসঙ্গে আঁচল বললেন,''মেন্টাল ছবিটির গল্প বেশ সুন্দর। আশা করছি ছবিটির গানগুলোর চিত্রায়নও ভালো হবে। আমি আশবাদী এই ছবিটি মুক্তি পেলে তা দর্শকদের মধ্যে সাড়া ফেলবে।''
শামীম আহাম্মেদ রনি পরিচালিত ও বাংলা এক্সপ্রেস প্রযোজিত এই ছবিটিতে আরো অভিনয় করেছেন মিশা সওদাগর, কাবিলা প্রমুখ।

ইআর