জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা তারিক আনাম খানের হার্টে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। এথন সুস্থ আছেন তিনি। পুবাইলের একটি শুটিং স্পটে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে নিয়ে যাওয়া হয়।
দিল্লির হার্ট অ্যান্ড লাঞ্চ হসপিটালে সোমবার তার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে বলে জানাগেছে।
পরিবারসূত্রে জানাযায়, জনপ্রিয় এই অভিনেতার হার্টে দুটো রিং পরানো হয়েছে। তবে সফল অস্ত্রোপচার হলেও আইসিইউতে রাখা হয়েছে তাকে। এদিকে অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, ‘তারিক আনাম এখন সুস্থ আছেন। তার স্ত্রী নিমা রহমান হাসপাতাল থেকে সুবর্ণা মুস্তাফাকে বিষয়টি নিশ্চিত করেছেন বলে উল্লেখ করেন তিনি।
নাজিব





