মাত্র একমাস আগে মা হয়েছেন কারিনা। যোগব্যায়ামের মধ্যে দিয়ে আবারো ফিটনেস লড়াই শুরু করেছেন তিনি । ল্যাকমে ফ্যাশন উইকের মঞ্চে দেখা যায় তাঁকে। র্যাম্পে হাঁটতে হাঁটতে জানালেন তার সংসারের খবর।
কারিনা বলেন,‘আমি খুব লাকি। স্বামী হিসেবে সাইফ আমাকে দারুণ সহযোগিতা করে। এই মুহূর্তে ও তৈমুরের দেখভাল করছে। সে জন্যই তো আমি এখানে আসতে পারলাম।’
কারিনা অভিনীত ছবি ‘কি অ্যান্ড কা’র চিত্রনাট্যের মতো নাকি চলছে তার সংসার। ওই ছবিতে কারিনা বাইরে কাজ করেন। আর সংসার সামলান তাঁরা পর্দার স্বামী অর্জুন কাপূর। ঠিক সে ভাবেই নাকি এখন যাবতীয় দায়িত্ব ভাগ করে নিয়েছেন তিনি আর সাইফ। কারিনা বাইরে কাজে ব্যস্ত থাকলে তৈমুরকে সময় দেন সাইফ।
রাতে উঠে ছেলের ডায়াপারও চেঞ্জ করে দেন ছোটে নবাব।আবার সাইফের ব্যস্ততা থাকলে ছেলের দায়িত্ব কারিনার। ঠিক এভাবেই প্রত্যেক পুরুষের স্ত্রীর সঙ্গে সব দায়িত্ব ভাগ করে নেয়া উচিত বলে মনে করেন এই নবাব বধু।





