সড়ক দুর্ঘটনায় পশ্চিমবাংলার জনপ্রিয় ব্যান্ড দল 'দোহার'র সদস্য কালিকাপ্রসাদ ভট্টাচার্য নিহত হয়েছেন। তার আদি বাড়ি ছিল বাংলাদেশের সিলেট অঞ্চলে।
মঙ্গলবার সকালে বর্ধমানের গুড়াপের কাছে একটি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। জানা যায়, বীরভূমের সিউড়িতে অনুষ্ঠান শেষে ফেরার সময় কালিকাপ্রসাদসহ পাঁচজনের গাড়িটিকে পেছন থেকে অন্য একটি গাড়ি ধাক্কা মারে। এতে গাড়িটি রাস্তা ছেড়ে নিচে পড়ে যায়।
পরে স্থানীয়রা কালিকাপ্রসাদসহ বাকি আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক কালিকাপ্রসাদকে মৃত ঘোষণা করেন। বাকি আহতদের অবস্থাও গুরুতর।
নাজিব।





