প্রিয় তারকাদের নিয়ে ভক্তদের উন্মাদনা থাকে। তা মাঝে মাঝে  বাড়াবাড়ি পর্যায়ে চলে যায়।জানাগেছে,গত সেপ্টেম্বরে কারিনার ইনকাম ট্যাক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল । তবে বিষয়টি নিয়ে তদন্ত করতে গিয়ে কারিনার একজন অন্ধ ভক্তকে গ্রেপ্তার করেছে বেরসিক পুলিশ।

সোমবার ২৬ বছর বয়সি ভারতের সেন্ট্রাল আর্মড পুলিশের এক সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। 

আটককৃত পুলিশকে জানান, তিনি কারিনার একজন অন্ধ ভক্ত। কারিনার সঙ্গে কথা বলার জন্য তার মোবাইল নম্বর পেতেই তিনি হ্যাক করেন। অভিযুক্ত ব্যক্তি তার সহকর্মীদের ইনকাম ট্যাক্স অনলাইনে প্রদানে সাহায্য করতেন এবং তিনি এ বিষয়ে খুবই দক্ষ ছিলেন। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

এমনকি এ অভিনেত্রীর আয়কর পরিশোধ করে দেন তিনি । বিষয়টি নিয়ে বিচলিত কারিনা পরে মুম্বাই পুলিশের সাইবার সেল ডিপার্টমেন্টে অভিযোগ দায়ের করেন। এরপরই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছিল পুলিশ।

নাজিব