ঢাকাই চলচ্চিত্রের খল অভিনেতা পারভেজ গাংগুয়া গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তিনি আইসিইউ’তে আছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা জায়েদ খান।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে স্ট্রোক করলে তার ডান পাশ অবশ হয়ে যায়। প্রথমে তাকে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। এরপর হৃদরোগে আক্রান্ত হলে গাংগুয়াকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়।

এদিকে পারভেজ গাংগুয়ার মেয়ে ফেসবুকে তার বাবার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

তিনি লিখেছেন, ‘আমি পারভেজ গাঙ্গুয়ার মেয়ে সবার কাছে আব্বুর জন্য দোয়া চাইছি। আমার আব্বু হসপিটালে এডমিট, এখন ব্রেইন ইটার্নাল ব্লিডিং হয়েছে। প্লিজ ‘প্রে ফর হিম।’

এএস