রোজভ্যালি আর্থিক দুর্নীতিতে জড়িয়ে গ্রেপ্তার হওয়া তৃণমূল সাংসদ ও অভিনেতা তাপস পাল জামিন আবেদন নাকজ করা হয়েছে। তাঁর জামিনের আবেদন শুক্রবার সন্ধ্যায় খারিজ করে দিয়েছেন ওডিশার রাজধানী ভূবনেশ্বরের বিশেষ সিবিআই আদালত।
তাপস পালকে ১৪ দিনের কারা হেফাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত। তাঁকে রাখা হবে ওডিশার ঝাড়পড়া কারাগারে। তবে শুক্রবার রাতে তাঁকে ভর্তি করা হয় রাজ্যের রাজধানী ভূবনেশ্বরের কারা হাসপাতালে।
শুক্রবার বিকেলে ভূবনেশ্বরের খুরদার বিশেষ আদালতে তাপস পালকে হাজির করানো হলে তাঁর আইনজীবীরা জামিনের আবেদন করেন। এতে বাধ সাজেন সিবিআইর আইনজীবীর । পাশাপাশি তাঁরা তাপস পালকে কারা হেফাজতে পাঠানোর আরজি জানান। বিচারক পি কে মিশ্র এ সাংসদকে ১৪ দিনের কারা হেফাজতে রাখার নির্দেশ দেন।
নাজিব





