অভিনয় ক্যারিয়ারের অল্প সময়ের মধ্যে দর্শক হৃদয়ে শক্ত জায়গা গড়ে নিয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট।যা মোটেও সহজ কাজ নয়। বর্তমানে সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।

সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকার এ খোলামেলা নানা কথাই বলেন তিনি। এ আলাপচারিতায় জানিয়েছেন, কম বয়সি লোকের সঙ্গে তার খুব একটা মেলে না।

পৃথিবী নামক গ্রহ ধ্বংসের পরও যদি শুধু দুজন পুরুষ বেঁচে থাকেন, এদের মধ্যে একজনের বয়স ১৮, অন্যজন ৫০।‌ আপনাকে এদের কারো সঙ্গে ডেট করার অফার দেওয়া হলে কাকে বেছে নেবেন? এমন প্রশ্নের উত্তরে আলিয়া বলেন ‘‌ওই যে ৫০ বছরের লোকটার কথা বললেন ওর সঙ্গে ডেট করব।‌ কেন জানেন?‌ কম বয়সিদের সঙ্গে আমার ঠিক যায় না!’‌ 

আলিয়া বয়সে বড়দের বেশি পছন্দ করেন তা ইতিপূর্বে তার কর্মকাণ্ডে প্রমাণ করেছেন। কিছুদিন আগে মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে ভদ্রলোক কে? এমন প্রশ্নের উত্তরে অক্ষয় কুমারের নাম বলেছিলেন তিনি।

নাজিব