জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি ও সালমান রাজ এই গানটিতে কণ্ঠ দিয়েছেন। মিজানুর রহমানের কথায় গানটির সুর করেছেন পলক হাসান সুমন এবং সংগীতায়োজন করেছেন এ এন ফরহাদ। পুরো প্রজেক্টটির পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চিত্রনায়ক হেলাল খান।

বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করার পর থেকেই এটি ব্যাপক সাড়া ফেলেছে। গানের কথাগুলোতে তারেক রহমানকে ‘মা মাটি ও মানুষের কাছে সূর্যসন্তানের ফিরে আসা’ হিসেবে তুলে ধরা হয়েছে। রাজনৈতিক মহলের পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও গানটি বিশেষ আলোচনা তৈরি করেছে।

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে রাজনৈতিক অঙ্গনে যে উদ্দীপনা বিরাজ করছে, এই গানের মাধ্যমে সাংস্কৃতিক অঙ্গনেও তার বিশেষ প্রতিফলন দেখা যাবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এরই মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে সারা দেশে। তাকে স্বাগত জানাতে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় বিশাল গণসংবর্ধনার আয়োজন করেছে বিএনপি। বিমানবন্দর থেকে তিনি সরাসরি সংবর্ধনাস্থলে যোগ দেবেন বলে জানা গেছে।

এমএম