ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ‘নাদানের বিয়ে’ নাটক মঞ্চস্থ হয়েছে। বিশ্ববিদ্যালয় থিয়েটারের (বিথি) প্রযোজনায় বুধবার বেলা দেড়টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কেন্দ্রীয় মিলনায়তনে নাটকটি মঞ্চস্থ হয়।
ওহিদুজ্জামান শাওনের পরিচালনায় নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- এনামুল হক, ওহিদুজ্জামান শাওন, তারিকুল ইসলাম, আতিকুর রহমান অনি, আশিক বনি, আলপনা আপন, আনছারুল্লাহ আরিফ, ঝুমা আক্তার ও তুহিন।

নাটকটিতে গ্রামের মাতব্বর জোর করে গরীব বাবার অল্প বয়সী সুন্দরী কন্যাকে তার পাগল ছেলের সাথে বিয়ে দেয়। ছেলের বউকে বাড়িতে নিয়ে এসে সীমাহীন অত্যাচার করে। একপর্যায়ে স্বামী ও শাশুড়ীর সীমাহীন অত্যাচারে মেয়েটির একটি হাত কেটে বাদ দিতে হয়। এতে মূলত বাল্য বিবাহ, যৌতুক প্রথার কুফল, স্বামী ও শাশুড়ি কর্তৃক বউ অত্যাচারের কাহিনী সুন্দর ভাবে ফুটে উঠেছে।

হিমেল/নাজিব