সেলেনার  সুখ মেনে নিতে পারছেন না তার সাবেক প্রেমিক জাস্টিন বিবার। তাই সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে উইকেন্ডকে নিয়ে হাসি-ঠাট্টায় মেতে উঠেছেন বিবার। মার্কিন পপ গায়িকা সেলেনা গোমেজের সাথে র‌্যাপার উইকেন্ডের লেনদেনটা এতদিন কিছুটা গোপন থাকলেও এবার আর গোপন রাখছেন না তারা। নতুন প্রেমিকের সঙ্গে প্রকাশ্যেই অন্তরঙ্গ অবস্থায় ঘুরে বেড়াচ্ছেন তিনি। 

বিবার এবারের ‘গ্র্যামি অ্যাওয়ার্ড’-এ মনোনয়ন পেলেও সেখানে উপস্থিত ছিলেন না। ধারণা করা হচ্ছে, র‌্যাপার উইকেন্ড সেই অনুষ্ঠানে পারফর্ম করেছেন বলেই তিনি সেখানে আসেননি। তবে অনুষ্ঠান চলাকালীন বিবার ইন্সটাগ্রামে লাইভে আসেন এবং ভক্তদের সঙ্গে উইকেন্ডকে নিয়ে রসিকতায় মেতে ওঠেন। তাই ভক্তরা মনে করছেন বিবারের ক্রোধের শিকার হচ্ছেন সেলেনা ও তার বয়ফ্রেন্ড। ভক্তরা বলতেই পারে সেলেনার সুখ মানতে পারছেন না বিবার।

নাজিব