নভেম্বরেই প্রকাশ পাবে এথলেট সিমোন বাইলসের আত্মজীবনী। নাম ‘কারেজ টু সোর’। লিখছেন মিশেল বারফোর্ড।
জীবনে অনেক চড়াই উৎরাই পার হওয়ার পর ২০১৬ সালে অলিম্পিকে ৪টি সোনা এবং ১টি ব্রোঞ্জের পদক পেয়েছেন আমেরিকার সিমোন। তাঁর আগে কোনও মহিলা এথলেট একক বিভাগে ৩টি সোনা জেতেননি।
কীভাবে এই সাফল্য এল, সেই কথাই এখন বলতে চান সিমোন। তাঁর কথায়, ‘আমার সম্পর্কে লোকে ইন্টারনেট থেকে পড়ে জানুক, চাই না। তাই নিজের কথা নিজেই বললাম। আমার পরিবারের কথা, জীবনের কথা, আজ যেখানে পৌঁছেছি, সেই গল্প।’
জেড





