কদিন আগেই ভারতের মুম্বাই শহরের আন্ধেরি এলাকার একটি ফ্ল্যাট থেকে কৃতিকা চৌধুরী (৩০) নামের এক বলিউড অভিনেত্রীর গলিত লাশ উদ্ধার করেছিল পুলিশ। সে ঘটনার পর সাত দিন পার না হতেই আন্ধেরির আরেকটি ফ্ল্যাট থেকে ভোজপুরি চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অঞ্জলি শ্রীবাস্তবের (২৯) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল সোমবার বিকেলে আন্ধেরির ফ্ল্যাট থেকে ফ্যানে ঝুলন্ত অবস্থায় ওই অভিনেত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তের পর একে ‘আত্মহত্যা’ বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, অঞ্জলির স্বজনরা দুদিন ধরে তাঁর সঙ্গে যোগাযোগ করতে না পেরে পুলিশকে বিষয়টি জানায়। পরে পুলিশ আন্ধেরির ফ্ল্যাটে গিয়ে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় তাঁর মৃতদেহ উদ্ধার করে।

মৃতদেহ উদ্ধারের পর তা ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।