জনপ্রিয় নাট্যাভিনেতা, নির্মাতা ও বিজ্ঞাপন নির্মাতা মাহফুজ আহমেদের নির্দেশনায় ম্যাকবেরি চকলেট-এর বিজ্ঞাপনে জুটিবদ্ধ হলেন ক্রিকেট তারকা সাকিব আল হাসান ও জনপ্রিয় মডেল-অভিনেত্রী বিদ্যা সিন্হা মিম।
নকশি কাঁথার ব্যানারে  বৃহস্পতিবার বনাণীতে ম্যাকবেরী চকলেট-এর বিজ্ঞাপনে সাকিব ও  মিম এই বিজ্ঞাপনের কাজ করেন। এর আগে মাহফুজ আহমেদের নির্দেশনায় একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছিলেন সাকিব ।
তবে মিম মাহফুজ আহমেদের নির্দেশনায় একটি নাটকে অভিনয় করেছিলেন, নাম 'শেষের কবিতার পরের কবিতা'। সাকিব কিংবা মিম দু'জনেরই মাহফুজ আহমেদের নির্দেশনায় নতুন বিজ্ঞাপনটি তাদের দ্বিতীয় কাজ।
সাকিব ও মিম প্রসঙ্গে নির্মাতা মাহফুজ আহমেদ বলেন , সাকিব আল হাসান এক কথায় একজন ইন্টারন্যাশনাল স্টার। আমার নতুন বিজ্ঞাপনটিতে তিনি অসাধারণ পারফর্ম করেছেন। যেভাবে আমরা সহযোগিতা চেয়েছি সেভাবেই সহযোগিতা করেছেন। বিজ্ঞাপনটিতে নিজের নতুন লুক আনার চেষ্টা করেছেন।
অন্যদিকে মিমও ঠিক তাই। আমি তাদের দু'জনের সময়ানুবর্তিতা দেখে রীতিমতো মুগ্ধ। দুজনই কাজটি সিরিয়াসলি নিয়ে আমাদের দেয়া কল টাইম ভোর ছয়টায় এসে লোকেশনে উপস্থিত হয়েছেন।
সাকিবম বলেন ,নতুন বিজ্ঞাপনটিতে কাজ করে সত্যিই ভীষণ ভালো লেগেছে। আশাকরি দর্শকেরও ভালো লাগবে।
মিম বলেন , মাহফুজ আমার প্রিয় একজন অভিনেতা, সেইসাথে নির্মাতাও। তার নির্দেশনায় কাজ করেছি অনেকদিন পর। তিনি ভীষণ কো-অপারেটিভ। নতুন বিজ্ঞাপনটি বিজ্ঞাপনের জগতে নতুন পরিবর্তন আনবে এমনটাই আশা আমার। মুম্বাইয়ের প্রখ্যাত সিনেমাটোগ্রাফার যোগেন্দ্র মাহফুজ আহমেদের নতুন বিজ্ঞাপনটিতে কাজ করেছেন।
মাহফুজ আহমেদ জানান- ম্যাকবেরী চকলেট-এর নতুন বিজ্ঞাপনটি চলতি মাসেই বিভিন্ন চ্যানেলে প্রচারে আসবে।
[b]ঢাকা, ৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]