হলিউডের আলোচিত সিনেমাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এক্সম্যান সিরিজের ছবিগুলো। আগামীকাল মুক্তি পাচ্ছে এ সিরিজের নতুন ছবি হিউ জ্যাকম্যান অভিনীত ‘লোগান’।

এর মধ্যদিয়ে হিউয়ের উলভারিন বা এক্সম্যান সফর শেষ হচ্ছে। ১৭ বছর ধরে এ ফ্র্যাঞ্চাইজিতে উলভারিন চরিত্রে অভিনয় করেছেন এ অভিনেতা।

তবে হিউ জ্যাকম্যানের পর এই চরিত্রে কে আসবেন সেটা নিয়ে ইতোমধ্যে জল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে। ভারতীয় বেশকিছু গণমাধ্যমে এ চরিত্রে শাহরুখ আসতে পারেন বলে খবর প্রকাশ হয়েছে।

এক সাক্ষাৎকারে হিউ জ্যাকম্যান বলেন, আমার মনে হয় নতুন এক্সম্যান নিয়ে কোনো সমস্যা হবে না। আশা করছি, অন্য কেউ চরিত্রটিতে অভিনয় করবেন। শাহরুখ খানও এতে অভিনয় করতে পারেন।

জ্যাকম্যান আরো বলেন, কমিক বইয়ের একটি সুবিধা হলো এতে অনেক মানুষ একই চরিত্রে অভিনয় করতে পারেন। এর আরো ছয়টি গল্প রয়েছে। যা নিয়ে সিনেমা বানানো সম্ভব।

আমার অনুভূতি ভালো হোক আমি এটাই চাই। কিন্তু আমার চেয়ে অনেক ভালো হোক তা নয়। একটু ভালো হলে সমস্যা নেই।

উল্লেখ্য, শাহরুখের সঙ্গে এক্সম্যান হিরো হিউ জ্যাকম্যানের সম্পর্কটা বেশ ভাল। ২০১১ সালে ভারতে আসেন হিউ।

তখন শাহরুখ খান তার আতিথেয়তার দায়িত্ব পালন করেছিলেন। এমনকি তারা এক অনুষ্ঠানে একসঙ্গে নেচেছিলেনও।

এমবি