বাংলাদেশে সাংবাদিকতার পথিকৃৎ,বরেণ্য সাংবাদিক এবিএম মূসার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে দিনাজপুরের বিরামপুর প্রেসক্লাবের সদস্যরা। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে গত ১১ এপ্রিল প্রেসক্লাব সংলগ্ন মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিল ও সন্ধায় বিরামপুর প্রেসক্লাবে স্মরণ সভার আয়োজন করে।১২এপ্রিল বিরামপুর প্রেসক্লাব সভাপতি  মোবারক আলী,সাধারণ সম্পাদক  মোরশেদ মানিক ও সাংগঠনিক সম্পাদক জাহিনুর ইসলাম এক শোকবার্তায় এবিএম মূসার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।তারা বলেন,এবিএম মূসা কেবল একজন সাংবাদিকই নন। দেশের সকল ক্ষেত্রে এ সাংবাদিকের বলিষ্ঠ ভূমিকা ছিল। বাংলাদেশের অভ্যুদয়ের পেছনে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার ইতিহাসেও তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য।
[b]ঢাকা, ১৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]