বরুন ধাওয়ান সিনেমার পাশাপাশি ব্যক্তিগত সম্পর্কের কারণে প্রায়ই খবরে আসেন তিনি । প্রেমিকা নাতাশা দালালের সঙ্গে হাত ধরে বিভিন্ন জায়গায় দেখাও যায় তাদেরকে। কিন্তু প্রেমের সম্পর্ক নিয়ে এতদিন মুখ খোলেননি বরং প্রশ্ন করা হলে বরাবরই এড়িয়ে চলেছেন তিনি। অবশেষে প্রেমের কথা স্বীকার করলেন বরুন।
সম্প্রতি একটি ম্যাগাজিনকে কথিত প্রেমিকার হাতে হাত রেখে চলা বিষয়ে বরুন বলেন ‘এটি আমার কাছে সব সময়ই স্বাভাবিক একটি বিষয়। লুকোচুরি করার কিছু নেই। আমি শুধু ক্যারিয়ার ছেড়ে প্রেমের দিকে মনোযোগ দিতে চাইনি। এ কারণেই আমি এটি নিয়ে বেশি কিছু বলি না।’
তিনি আরো বলেন, ‘আমি কোনো কিছুই অস্বীকার করিনি, শুধু এ বিষয়ে আলোচনা করতে পছন্দ করি না। এছাড়া প্রেমিকার সঙ্গে সময় কাটানো নিয়ে একজন কী বলতে পারে?’
তাদের সম্পর্কের পরিণতি ভালোই দেখতে পাচ্ছেন জানিয়ে বরুন বলেন, ‘আমার সঙ্গে থাকার সকল কৃতিত্ব তার, আমার জীবনে দেখা সেরা মানুষদের একজন সে।’
বরুন ধাওয়ান অভিনীত পরবর্তী সিনেমা বদ্রিনাথ কি দুলহানিয়া। এতে তার বিপরীতে অভিনয় করছেন আলিয়া ভাট। আগামী ১১ মার্চ মুক্তি পাবে সিনেমাটি।
নাজিব





