হিন্দু মহাসভার সভাপতি তথা 'বিগবস ১০'র প্রতিযোগী স্বামী ওমজি মহারাজ এবার নারীদের পোশাক নিয়ে আপত্তিকর মন্তব্য করে তোপের মুখে পড়েছেন। একটি টেলিভিশন শোয়ে গিয়ে তিনি বলেন, 'নারীরা হলেন উত্তেজক। তাই ছোট স্কার্ট না পরাই ভাল। এর থেকে বোরখা পরা ভাল।'তিনি আরও বলেন, 'মহিলারা ঢাকা পোশাক না পরলে, যৌন আক্রমণের শিকার হতে পারে।'
ইংরেজি বর্ষবরণের অনুষ্ঠানে নারী নিগ্রহের পর গোটা ভারতে যখন প্রতিবাদ মুখর ঠিক এমন সময় স্বামী ওমজির এ ধরনের মন্তব্য নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তার মন্তব্যেকে কেন্দ্র করে নিন্দার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
অবশ্য মহারাজের এই ধরনের মন্তব্য এই প্রথম নয়। বিগ বসের শোয়ে থাকাকালীনও নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন স্বঘোষিত এই 'গডম্যান'। বিগ বসের ঘর থেকে বিতাড়িত হয়ে শো-এর সঞ্চালক সালমান খানের বিরুদ্ধেও বিতর্কিত মন্তব্য ছুড়ে দিয়েছিলেন তিনি।
নাজিব





