আইটেম গার্ল জ্যাকুলিন মিথিলা আত্মহত্যা করেছেন। গত ৩ ফেব্রুয়ারি চট্টগ্রামের বাড়িতে ঐদিন মধ্যরাতে আত্মহত্যা করেন বলে জানা গেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তার বাবা স্বপন শীল মামলার বাদী।

চট্টগ্রাম বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মইনুল ইসলাম বলেন, জয়া শীল নামে এক তরুণী ৩ ফেব্রুয়ারি আত্মহত্যা করেছিলেন। এ ঘটনায় তার বাবা স্বপন শীল বাদী হয়ে আটজনের বিরুদ্ধে একটি মামলা করেছেন। মামলা তদন্ত চলছে। তিনি বিবাহিত ছিলেন। তার স্বামীর নাম উৎপল রায়।

মিথিলার বাবা স্বপন শীলও গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করে জানিয়েছেন, গলায় দড়ি দিয়ে সে আত্মহত্যা করেছে। এরআগে সে ঘুমের বড়ি খেয়েছিল। তবে কী কারণে সে আত্মহত্যা করেছে তা এই মুহূর্তে বলতে চাচ্ছি না। পিএ কাজল পরিচালিত ‘চোখের দেখা’ ছবির আইটেম গানে নাচতে তাকে সর্বশেষ দেখা গেছে।

উল্লেখ্য, জ্যাকুলিন মিথিলা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের খোলামেলা ছবিতে বেশি পরিচিত ছিলেন। বেশ কয়েকটি ফেসবুক পেজ এবং আইডিতে অসংখ্য ব্যক্তিগত ছবি শেয়ার করেন।ফেসবুক লাইভেও বরাবরই খোলামেলা পোজে হাজির হন জ্যাকুলিন মিথিলা। 

নাজিব