বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন পাঞ্জাবের লুধিয়ানার একটি স্থানীয় আদালত। পৌরাণিক হিন্দু মহাকাব্য ‘রামায়ন’-এর লেখক ঋষি বাল্মীকিকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করায় রাখির বিরুদ্ধে এ পরোয়ানা জারি হয়েছে।
রোববার (২রা এপ্রিল) লুধিয়ানা পুলিশ জানায়, গত বছর একটি অনুষ্ঠানে ঋষি বাল্মীকিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন রাখি। এতে বাল্মীকি সম্প্রদায়ের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগ এনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিলো। অভিযোগে বলা হয়েছে, বাল্মীকি সম্প্রদায় ও ঋষি বাল্মীকি অনুসারীদের আঘাত করেছেন রাখি।
সে অভিযোগের ভিত্তিতে ৯ই মার্চ তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাটি জারি করা হয়। এ প্রসঙ্গে লুধিয়ানার এক পুলিশ কর্মকর্তা জানান, ইতিমধ্যে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে লুধিয়ানার দু’জন পুলিশ সদস্য মুম্বইয়ের উদ্দেশে রওনা হয়েছেন। ওই কর্মকর্তা আরও জানান, পুলিশি তলব পাঠানো সত্ত্বেও ৯ই মার্চ রাখি আদালতে হাজির হননি।
টাইমনিউজ.নেট/ মাহমুদ





