রণবীর কাপুর এখন শ্রীলঙ্কায়। সেখানে নিজের প্রযোজিত ‘বোম্বে ভেলভেট’ ছবির কাজ করছেন তিনি। জানা গেছে, ছবিটির দৃশ্যধারণে ব্যবহার করা হচ্ছে ২০০টি পুরনো গাড়ি।

অনুরাগ কাশ্যপ পরিচালিত ছবিটির গল্পে ষাটের দশকের বোম্বেকে তুলে আনা হচ্ছে। এ পর্যন্ত বলিউডের আর কোনো ছবিতে এতো সংখ্যক গাড়ি একসঙ্গে ব্যবহার করা হয়নি।

বেশি সংখ্যক গাড়ি ব্যবহারের সুযোগ পেতেই শ্রীলঙ্কায় কাজ করছেন পরিচালক অনুরাগ। ছবিটিতে রণবীরের সহশিল্পী আনুশকা শর্মা ও করণ জোহর। এটি মুক্তি পাবে চলতি বছরের ২৮ নভেম্বর।

মুক্তির অনেকদিন আগেই খবরের শিরোনাম হয়ে গেলো ছবিটি।

ঢাকা, ৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই